1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাল সদ্য বিবাহিত যুবক

মো:নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
রাকিব জমাদ্দার (২৩)
নিহত রাকিব জমাদ্দার (২৩)
মাএ ০৪ দিন পূর্বে ১৮ জানুয়ারী বিয়ে করে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাকিব জমাদ্দার (২৩) নামে এক যুবক।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১১:৩০ টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালি মঠবাড়িয়া সড়কের ঝাউতলা এলাকায় নির্মাণাধীন কালভার্টের গর্তে পরে ঘটনাস্থলেই নিহত হন রাকিব। এ দুর্ঘটনায় রাকিবের বন্ধু সুব্রত হালদার (২০) ও গুরুতর আহত হন। দুই  বন্ধু মিলে ভান্ডারিয়ায় ঘুরতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।
জানা যায়, নিহত রাকিব জমাদ্দার মঠবাড়িয়া উপজেলার ভগীরথপুর ইউনিয়নের ছোট শৌলা গ্রামের কবির জমাদ্দারের ছেলে। আহত সুব্রত  হালদার জিয়ানগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের রবীন্দ্রনাথ হালদারের ছেলে।
মঠবাড়িয়া উপজেলার  মীরুখালী ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মনির হাওলাদার বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১১.৩০টার দিকে চরখালী থেকে আসা একটি মোটরসাইকেল ঝাউতলা বাজারের কাছে নির্মাণাধীন  একটি কালভার্টের গর্তে পরে যায়, এ সময় ঘটনাস্থলেই চালকের আসনে বসা রাকিব মারা যায়। আমি সংবাদ পেয়ে  পুলিশকে খবর দিই, তবে পুলিশ আসার আগেই পরিবার লোকজন এসে রাকিবের লাশ নিয়ে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন,  নিহতের বাড়ি মঠবাড়িয়া উপজেলায়, কিন্তু ঘটনা ঘটেছে ভান্ডারিয়া উপজেলায়। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট