1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

যুক্তরাষ্ট্রের আল্টিমেটাম প্রত্যাখ্যান: ইরানের পাল্টা প্রতিক্রিয়া ও হুঁশিয়ারি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
আয়াতুল্লাহ আলী খামেনি

যুক্তরাষ্ট্র যদি ইরানে আক্রমণ চালায়, তবে তেহরান পাল্টা প্রতিক্রিয়া দেখাতে সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) শীর্ষ নৌ কমান্ডার আলিরেজা তাংসিরি। শনিবার (২৯ মার্চ) আল-মায়াদিন টিভি চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের সকল শত্রুঘাঁটিতে আঘাত করার সক্ষমতা রয়েছে, তারা যেখানেই থাকুক না কেন। এমনকি যদি আমাদের মেক্সিকো উপসাগরে শত্রুদের তাড়া করতে হয়, তাও করা হবে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনা শুরুর জন্য দুই মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন। তবে ইরান বারবার জানিয়েছে, তারা কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করবে না। ইরানি কমান্ডার তাংসিরি বলেন, “ট্রাম্পের হুমকি শুনি, তার কর্মকাণ্ড লক্ষ্য করি এবং তাদের মোকাবিলার জন্য নিজেকে প্রস্তুত করি।”

তাংসিরি বলেন, “আমরা কখনও আমাদের ক্ষেপণাস্ত্র বা প্রতিরোধ ফ্রন্টের সক্ষমতা নিয়ে আলোচনা করব না। ইরান তার প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় এবং মুসলিম দেশগুলোর জন্য কোনো হুমকি সৃষ্টি করতে চায় না।”

ট্রাম্প বলেন, “আমাদের হয় কথা বলে সমাধান করতে হবে, নইলে ইরানের সঙ্গে খুব খারাপ কিছু ঘটবে।” তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চিঠিটিকে হুমকিস্বরূপ মনে করলেও এটিতে তেহরানের জন্য ‘কিছু সুযোগ’ রয়েছে বলে মন্তব্য করেন।

২০১৫ সালে ইরান, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও অন্যান্য বিশ্বশক্তির মধ্যে পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইরান তার পারমাণবিক কার্যক্রম সীমিত করতে সম্মত হয়েছিল। তবে ২০১৮ সালে ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে প্রত্যাহার করে নেন এবং একে “ভয়ঙ্কর একতরফা চুক্তি” বলে অভিহিত করেন।

বর্তমান অচলাবস্থা আরও প্রকট হয়ে উঠেছে, তবে ইরান পরোক্ষ আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেয়নি। তেহরান জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবলমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট