1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোসহ সংবিধান সংস্কারে বিএনপির ৫ দফা প্রস্তাব

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
বিএনপি

সংবিধান সংস্কার এবং রাষ্ট্রপতির ক্ষমতা পুনর্বিন্যাসে গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপে দলটি রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির পক্ষে মত দিয়েছে এবং সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদের পর নতুন অনুচ্ছেদ যুক্ত করার প্রস্তাব করেছে।

রোববার (২১ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের সঙ্গে সংলাপ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান। আগামী ২২ এপ্রিল আবারও বিএনপির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।

বিএনপি বলছে, রাষ্ট্রপতি নির্বাচন হওয়া উচিত সংসদের উভয় কক্ষের সদস্যদের সরাসরি ভোটে। তবে তারা কমিশনের প্রস্তাবিত ‘ইলেক্টোরাল কলেজ’ ব্যবস্থার সঙ্গে একমত নয়। বিএনপির মতে, গণতন্ত্রে প্রতিনিধিত্বশীলতার স্বার্থে এই ভোটে সরাসরি অংশগ্রহণ জরুরি।

সংলাপে বিএনপি ‘নট মোর দেন টু কনজিকিউটিভ টার্মস’ নীতির প্রস্তাব দিয়েছে। অর্থাৎ, কোনো ব্যক্তি টানা দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। একবার বিরতি দিলে পরবর্তী সময়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে পুনরায় দায়িত্ব নিতে পারবেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “একই ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হবেন— এমনটা ধরে নেওয়া উচিত নয়। সুযোগটি রাখতে চাই, কিন্তু ক্ষমতার অপব্যবহার রোধেও ভারসাম্য জরুরি।”

জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে বলা হয়েছিল, একই ব্যক্তি সরকার প্রধান, সংসদ নেতা ও দলের প্রধান হতে পারবেন না। তবে বিএনপি এতে দ্বিমত পোষণ করেছে। সালাহউদ্দিন বলেন, “যুক্তরাজ্যেও দলীয় প্রধানই সরকারপ্রধান হন। এটা গণতান্ত্রিক রীতি।”

বিএনপি সংবিধানের ১৫তম সংশোধনী আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার পক্ষে। তারা বলেছে, এতে ধর্মনিরপেক্ষতা বা বহুত্ববাদের কোনো স্থান রাখা হয়নি। তবে, কমিশনের প্রস্তাব অনুযায়ী স্বাধীনতার ঘোষণাপত্রে থাকা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের নীতিতে দলটি একমত।

বিএনপি চায়, ইন্টারনেট ব্যবহারের সুযোগকে জনগণের মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হোক। তবে তারা এটিও বলেছে যে, রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্য রেখে মৌলিক অধিকার সম্প্রসারণ করা উচিত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, “সংস্কার নিয়ে অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে। কিছু বিষয়ে মতানৈক্য আছে, যা গণতন্ত্রে স্বাভাবিক। আমরা বাকশাল নয়, যেখানে সবাইকে একমত হতে হয়। বরং বৈচিত্র্যপূর্ণ মতামতের মধ্যেই গণতন্ত্রের সৌন্দর্য।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট