1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

শাওনের বাড়িতে আগুন

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
শাওনের বাড়িতে আগুন

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন তার বাবার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী। তিনি জামালপুর-৫ (সদর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

এছাড়া শাওনের মা বেগম তহুরা আলী ১৯৯৬-২০০১ এবং দ্বিতীয় দফায় ২০০৯-২০১৪ মেয়াদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও আওয়ামী লীগ থেকে সংরক্ষিত সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন।

সম্প্রতি অভিনেত্রী শাওনের বিভিন্ন মন্তব্য ও তার অবস্থান অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র বিতর্কের সৃষ্টি হয়। স্থানীয় ছাত্র-জনতা ক্ষিপ্ত হয়ে “স্বৈরাচারের দালালের প্রতীক” আখ্যা দিয়ে তার বাবার বাড়িতে হামলা ও আগুন দেয়।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলমসহ কয়েকজন জানান, সন্ধ্যার আগে নরুন্দি বাজারে বিক্ষোভ মিছিল বের করে স্থানীয় ছাত্র-জনতা। পরে শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর বাড়িতে গিয়ে দোতলা ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় জনতা উল্লাস করতে থাকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট