1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

শেরপুর সীমান্তে ভারত থেকে পাচারকালে ২১৫০ কেজি গরুর মাংস জব্দ

শেরপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
সীমান্তে ভারত থেকে পাচারকালে ২১৫০ কেজি গরুর মাংস জব্দ

শেরপুরের সীমান্ত এলাকা থেকে ভারত থেকে পাচারকালে ২ হাজার ১৫০ কেজি গরুর মাংস জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তবে বিজিবির অভিযান টের পেয়ে গাড়ি ভর্তি মাংস রেখে পালিয়ে গেছে পাচারকারীরা।

বুধবার (২৯ জানুয়ারি) ভোরে শেরপুরের সমশ্চুড়া সীমান্ত এলাকা থেকে এই মাংস জব্দ করেন ঝিনাইগাতীর হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারত থেকে চোরাই পথে গরুর মাংস পাচারের গোপন সংবাদের ভিত্তিতে হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি ক্যাম্পের সামনে অভিযান পরিচালনা করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ফ্রিজিং গাড়ি ভর্তি প্যাকেটজাত গরুর মাংস ফেলে পালিয়ে যায়।

হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল জানান, বিজিবির অভিযানের কারণে জড়িতরা পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং জব্দকৃত গরুর মাংস নিলামে বিক্রির প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট