1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

সিলেট টেস্টের প্রথম দিন দুঃস্বপ্ন বাংলাদেশের, চালকের আসনে জিম্বাবুয়ে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
সিলেট টেস্টের প্রথম দিন দুঃস্বপ্ন বাংলাদেশের, চালকের আসনে জিম্বাবুয়ে

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত টেস্ট সিরিজের প্রথম দিনটাই একেবারে ভুলে যাওয়ার মতো কেটেছে বাংলাদেশ দলের জন্য। বৃষ্টির চোখরাঙানি আর আলো স্বল্পতায় খেলা আগেভাগেই থেমে গেলেও, সারাদিনের পারফরম্যান্সে ছিল সফরকারী জিম্বাবুয়ের দাপট।

প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ, এরপর বিনা উইকেটে ৬৭ রান তুলে প্রথম দিন শেষ করেছে জিম্বাবুয়ে। এখনও ১২৪ রানে পিছিয়ে থেকেও হাতে রয়েছে ১০ উইকেট।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উদ্বোধনী জুটিতে ৩১ রান যোগ করেন সাদমান ইসলাম (১২) ও মাহমুদুল হাসান জয় (১৪)। এরপর পরপর দুই ওপেনারকেই ফিরিয়ে দেন ভিক্টর নিয়াউচি, যা ব্যাটিং বিপর্যয়ের সূচনা করে।

শান্ত ও মুমিনুল হক দ্বিতীয় সেশন পর্যন্ত প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। দুজনের মধ্যে গড়া ৬৬ রানের জুটি কিছুটা আশার আলো দেখালেও, শান্ত ৪০ রানে মুজারাবানির বলে ক্যাচ দিয়ে ফেরার পর শুরু হয় টাইগারদের ভরাডুবি।

মুমিনুল হক ১০৫ বলে ধৈর্যশীল ৫৬ রানের ইনিংস খেললেও তাকে সঙ্গ দিতে পারেননি কেউ। মুশফিকুর রহিম (৪), মেহেদী হাসান মিরাজ (১), তাইজুল ইসলাম (৩) হতাশ করেছেন।

শেষ দিকে কিছুটা লড়েছেন জাকের আলি অনিক (২৮) ও হাসান মাহমুদ (১৯), কিন্তু দলের স্কোর ২০০-ও স্পর্শ করতে পারেনি। ৭০ ওভারে অলআউট হয় বাংলাদেশ।

জিম্বাবুয়ের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন ব্লেসিং মুজারাবানি ও তানাকা মাসাকাদজা, দুজনেই ৩টি করে উইকেট শিকার করেছেন। নিয়াউচি ও মাধেভেরে পেয়েছেন ২টি করে উইকেট।

বাংলাদেশের ১৯১ রানের জবাবে ব্রায়ান বেনেট (৪০ রান) ও বেন কারেন (১৭ রান) মিলে বিনা উইকেটে ৬৭ রান তুলে দিনের খেলা শেষ করেন। বাংলাদেশের চারজন বোলার ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করেও কোনও উইকেট তুলতে ব্যর্থ হন।

সফরকারী জিম্বাবুয়ে এখন পর্যন্ত ১২৪ রানে পিছিয়ে, তবে হাতে ১০ উইকেট রয়েছে এবং উইকেট ব্যাটিং সহায়ক মনে হচ্ছে। বাংলাদেশের বোলারদের দ্বিতীয় দিন দ্রুত উইকেট তুলে ম্যাচে ফেরার বিকল্প নেই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট