1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৫টি দোকান

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৫টি দোকান

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মাত্র এক ঘণ্টার ব্যবধানে একটি মার্কেটের ১৫টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার শাহজিবাজার এলাকার সুতাং উত্তর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে মার্কেটের একটি দোকান থেকে প্রথমে আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তড়িৎ ফায়ার সার্ভিসে খবর দিলে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকানের তালিকায় যা ছিল, ধানের গুদাম, লেপ-তোষক বিক্রির দোকান, ওষুধের দোকান, মুরগির খামার, মুদি দোকান, চায়ের স্টল, লাইব্রেরি, ফার্নিচার দোকান, রেস্টুরেন্ট, সারের ডিলার শপ, মোট পুড়ে যাওয়া দোকান: ১৫টি।

পোড়া মার্কেটটি আমেরিকা প্রবাসী মেরাজ মিয়ার মালিকানাধীন বলে জানা গেছে। তার নামে মার্কেটটি এলাকায় পরিচিত ছিল। আগুন লাগার পর ঘটনাস্থলে ব্যাপক জনসমাগম হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বাজার এলাকায়।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বলেন, “রাত ৩টার দিকে সুতাং উত্তর বাজারে আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমাদের দুটি ইউনিট পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করছি আগুনের সূত্রপাত হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে। দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।”

প্রত্যক্ষদর্শী ও দোকানদাররা জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর প্রতিটিরই লাখ টাকার পণ্য ও মালামাল ছিল। অনেকের ব্যবসা এখন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তারা সরকারের কাছে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট