1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

১১ সদস্যবিশিষ্ট ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
‘গণমাধ্যম সংস্কার

সরকার সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে ১১ সদস্যবিশিষ্ট ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠন করেছে। শিগগিরই এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

প্রধান উপদেষ্টা কর্তৃক নির্দেশিত এই কমিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য হল গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী এবং বস্তুনিষ্ঠ করার জন্য প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব তৈরি করা। মন্ত্রিপরিষদ বিভাগের সারসংক্ষেপ অনুযায়ী, ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং শিগগিরই এর কার্যক্রম শুরু হবে।

কমিশনের সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরীন, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সচিব আখতার হোসেন খান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক সাংবাদিক জিমি আমির, দ্য ডেইলি স্টারের বগুড়া প্রতিনিধি মোস্তফা সবুজ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের উপসম্পাদক টিটু দত্ত গুপ্ত, এবং শিক্ষার্থী প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন।

এছাড়া, কমিশন প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং তাদের জন্য সরকারি পদমর্যাদা, বেতন, সম্মানী ও সুযোগ-সুবিধা নির্ধারিত হবে। তবে কেউ অবৈতনিকভাবে কাজ করতে চাইলে তা প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন।

কমিশন তাদের কার্যক্রম শুরু করবে এবং আগামী ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কমিশনকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট