1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫টি দোকান

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
মনোহরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫টি দোকান

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৩০ মার্চ) বিকেলে এই অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের আগের দিন বিকেল প্রায় সাড়ে তিনটার দিকে নাথেরপেটুয়া বাজারে হিরা ট্রেডার্সের গোডাউনে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং আশপাশের দোকানগুলোতে বিস্তার লাভ করে। মুহূর্তের মধ্যে মোল্লা ট্রেডার্স, মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ, সাদ্দাম ওয়ার্কসপ ও মান্নান কুটিরশিল্প দাউ দাউ করে জ্বলতে থাকে।

হিরা ট্রেডার্সের স্বত্বাধিকারী মাহবুব আলম জানান, অগ্নিকাণ্ডের পূর্ব মুহূর্তে গুদামঘরটি বন্ধ ছিল এবং তিনি আগুনের সূত্রপাত সম্পর্কে অবগত নন। তার গুদামে ঈদ উপলক্ষে ড্রাম ও বোতলজাত সয়াবিন তেল, গোখাদ্য, সেমাই, চিনি ও অন্যান্য পণ্য মজুত ছিল। মাহবুব আলম দাবি করেন, গুদামে থাকা গ্যাস সিলিন্ডারগুলো খালি ছিল এবং বিস্ফোরণের তথ্য সঠিক নয়।

অন্যদিকে, মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক হুমায়ন কবির জানান, আগুন লাগার মাত্র ৫ মিনিট আগে তিনি দোকান ছেড়ে কাস্টমার সার্ভিসে যান। ফিরে এসে দেখতে পান, তার দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে। তার দোকানে থাকা ৭টি আলমিরা, অ্যালুমিনিয়াম শিট, থাইগ্লাস ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

খবর পেয়ে মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ও সোনাইমুড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের পর নাথেরপেটুয়া-লক্ষণপুর সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিপুল চন্দ্র দে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ঈদুল ফিতরের আগের দিন এ ধরনের দুর্ঘটনা তাদের জন্য চরম দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট