1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কালীগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে কালীগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ

ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে গ্লোবাল ধর্মঘটের ডাকের প্রতি সাড়া জানিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন তৌহিদী ছাত্র-জনতা। এ সময় ইসরাইলি পণ্য বয়কটে শহরের ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করা হয়।

সোমবার (৭ এপ্রিল) বিকেল ৪ টার দিকে শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে এ মিছিল শুরু হয়ে পুরাতন বাজার হয়ে একই স্থানে এসে মিছিল শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে গাঁজা বাঁচাও, ইসরায়েলের গণহত্যা বন্ধ কর, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার চাই এমন নানা স্লোগানে মুখর করে তোলে শহর।

এ সময় মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, মেহেদী হাসান বাবু, মো. জুয়েল রানা, তারেকুজ্জামান টিপু, রিয়াদ আহাম্মেদ, হাফেজ আবু হুরাইরা, তৌহিদুল ইসলাম তৌহিদ, হুসাইন আহাম্মেদ, তাজুল ইসলামসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, গাঁজাবাসীর ওপর বর্বরচিত হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। আমরা বাংলাদেশর জনগনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনও ইসরাইলি পণ্য ব্যবহৃত হচ্ছে। তাদেরকে আমরা সচেতন করে দিতে চাই। অতি শীঘ্রই ইসরাইলে পণ্য ব্যবহার বন্ধ করতে হবে। তারা ইসরাইলী পণ্য বর্জন করতে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট