1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

৭ দিনেও স্কুল-ছাত্রকে কুপিয়ে জখম ঘটনায় আসামি আটক নেই

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

কালীগঞ্জে থানার সামনে গ্রামবাসীর মানববন্ধন

ঝিনাইদহের কালীগঞ্জে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রকে বিলে মাছ ধরার অপরাধে দিনে-দুপুরে কুপিয়ে জখমের ৭ দিন পেরিয়ে গেলেও আসামি আটক না হওয়ায় মানববন্ধন করেছে গ্রামবাসীরা। শুক্রবার বিকালে কালীগঞ্জ থানার মূল গেটের সামনে এ মানববন্ধনে উপজেলার কুল্যাপাড়া গ্রামের প্রায় ২ শতাধিক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৪ এপ্রিল শুক্রবার মনোহরপুর গ্রামে মাছ ধরতে যাওয়ায় গিফারি ইসলাম নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে জখমের ৭ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পারেনি। আসামি আটকে পুলিশের গাফিলতি আছে। পুলিশকে বিভিন্ন তথ্য দিলেও তারা কর্ণপাত করছেন না। বক্তারা, আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। আহত স্কুলছাত্র গিফারি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনো আশঙ্খাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। মানববন্ধনে বক্তব্য রাখেন কুল্যাপাড়া গ্রামের রবিউল ইসলাম ও শাহারিয়ার আহমেদ সানিসহ আহত স্কুল ছাত্রের স্বজনরা।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক বলেন, মামলাটি তদন্ত চলমান রয়েছে। বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে দেখছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট