1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
বাংলা নববর্ষ উদযাপন

সারা দেশের মতো ঝিনাইদহেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। সোমবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও পান্তা-ইলিশের আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় স্থানীয়রা।

সকাল ৮ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। নানা রঙের ব্যানার, মুখোশ, ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী বাংলার নানা প্রতীক নিয়ে হাজারো মানুষ অংশ নেয় এই শোভাযাত্রায়। এতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদসহ সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

শোভাযাত্রা শেষে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে লোকগান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরা হয়।

এদিকে সকাল ১০ টায় ঝিনাইদহে জেলা বিএনপির আয়োজনে উজির আলী স্কুল মাঠ থেকে একটি র‍্যালি বের করা

হয়। র‍্যলিটি বিভিন্ন ধরনের ব্যানার, ফেষ্টুন, প্লাকার্ডসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী আয়োজন করে নিজস্ব সাংস্কৃতিক পরিবেশনা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট