1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

ঝিনাইদহে ৩ দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা শুরু

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
নারী উদ্যোক্তা মেলা

পহেলা বৈশাখ উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা। সোমবার সকালে শহরের ফ্যামেলি জোনে এই মেলার আয়োজন করে ‘পণ্য প্রসার’ নামের একটি স্থানীয় সংগঠন।

মেলায় ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকা থেকে আসা ২০ জন নারী উদ্যোক্তা তাদের তৈরি ও উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও বিক্রয় করছেন। হস্তশিল্প, পোশাক, ঘর সাজানোর সামগ্রীসহ বিভিন্ন পণ্যে ভরপুর এই মেলায় দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।

আয়োজকরা জানান, এই মেলার মাধ্যমে নারীদের নিজস্ব পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সহায়তা করাই তাদের মূল লক্ষ্য। মেলা চলবে আগামী তিন দিনব্যাপী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

আয়োজক পণ্য প্রসারের স্বত্তাধীকারী আনোয়ার ফিরোজ মাসুম বলেন, “নারীদের এগিয়ে নিতে হলে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে। এই মেলার মাধ্যমে তারা যেমন নিজেদের তৈরি পণ্য বিক্রির সুযোগ পাচ্ছেন, তেমনি ক্রেতাদের সঙ্গেও সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারছেন। এতে উদ্যোক্তাদের আত্মত্মবিশ্বাস বাড়বে এবং তারা আরও বড় পরিসরে কাজ করার উৎসাহ পাবেন।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট