1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দুই ইউনিটের ঘণ্টাব্যাপী অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দুই ইউনিটের ঘণ্টাব্যাপী অভিযান

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে। তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে হঠাৎ তারা কালো ধোঁয়া উঠতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বৃদ্ধি পায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে পানির সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার আজহারুল ইসলাম বলেন, “শুক্রবার বিকেলে আগুন লাগার খবর পেয়ে আদমজী স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”

তিনি আরও বলেন, আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ইতিমধ্যেই প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, গোডাউনে মজুত বিপুল পরিমাণ ঝুট ও দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ ধরণের স্থানে নিরাপত্তা ব্যবস্থা না থাকা এবং আগুন নিয়ন্ত্রণে পর্যাপ্ত সরঞ্জাম না থাকাও বড় একটি কারণ হতে পারে।

এধরনের ঘটনায় আগাম প্রস্তুতি, অগ্নিনির্বাপক ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। একইসাথে ঝুট ব্যবসায়ী ও গুদাম মালিকদেরও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট