1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর প্রদেশে ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টিতে নিহত ৯০ গজারিয়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, দুই মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলে শিশুকে হামের বদলে জলাতঙ্কের টিকা, হাইকোর্টের তদন্তে নির্দেশ জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ সম্প্রসারিত মন্ত্রীসভায় আজিজুল বারী হেলালকে স্থান দেওয়ার দাবি খুলনা অঞ্চলে পৌর কর বৃদ্ধির সিদ্ধান্তে উত্তাল মুন্সীগঞ্জ নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন কাহারোলে বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৬-এর উদ্বোধন মুন্সীগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিশেষ সভা অনুষ্ঠিত পিরোজপুরে খালে ডুবে দুই শিশুভাইয়ের মৃত্যু, নানাবাড়িতে নেমে এলো শোক

ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট প্রদান অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট প্রদান অনুষ্ঠিত
ঝিনাইদহে সোতোকান কারাতে দো স্কুলে দিনব্যাপী কারাতে সেমিনারে প্রশিক্ষণ নিচ্ছে শিক্ষার্থীরা। প্রশিক্ষণ শেষে বেল্ট প্রদান করেন জাতীয় কারাতে প্রশিক্ষক ও অতিথিবৃন্দ।

সুস্থ শরীর, আতাবিশ্বাস বৃদ্ধি ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট প্রদাণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের সোতোকান কারাতে দো স্কুলে প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সোতোকান কারাতে দো স্কুলের উপদেষ্টা মহব্বত হোসেন টিপু, স্কুলের পরিচালক কাজী আলী আহমেদ লিকু, কারাতে প্রশিক্ষক নাসিমা আক্তার জুই।

দিনব্যাপী শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থীকে কারাতে প্রশিক্ষণ দেন জাতীয় কারাতে প্রশিক্ষক জসিম উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ৩৬ জন শিক্ষার্থীকে বেল্ট প্রদান করা হয়।

সেসময় আয়োজকরা বলেন, এই ধরনের আয়োজন নিয়মিত হলে তরুণ প্রজন্ম শারীরিক ও মানসিকভাবে আরো সুস্থ ও সচেতন হয়ে উঠবে। এছাড়াও নারীরা আত্মরক্ষার কৌশল আয়ত্ত করে নিজেদের প্রতি সহিংসতা প্রতিরোধে সক্ষম হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট