1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
Bet andreas 317 onlayn kazino oynamaq: Canlı oyunlar və eksklüziv bonuslar ইরানের ড্রোন কারখানার অবস্থান সম্পর্কে জানে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রোববার শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কাহারোলে মানববন্ধন: গোপাল চন্দ্র রায় ও সুধা রানীর বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি কালীগঞ্জে সড়কে কাদার কারণে একের পর এক দুর্ঘটনা, আহত অন্তত ২৫ মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল পরিমাণ মাদক, আটক দুই মঠবাড়িয়ায় এক রাতেই জোড়া হত্যাকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী মিরকাদিম পৌরসভায় গৃহস্থালি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন

মুন্সীগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিশেষ সভা অনুষ্ঠিত

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
মুন্সীগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ক সভা

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানিকৃত পশুর চামড়া যথাযথভাবে সংরক্ষণ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং চামড়া ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে মুন্সীগঞ্জে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এবং মুন্সীগঞ্জ পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও সভায় অংশ নেন।

সভায় প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য তুলে ধরে জানানো হয়, এ বছর মুন্সীগঞ্জ জেলায় কোরবানিযোগ্য পশুর সংখ্যা ৬৭ হাজার ৭১১টি। এর মধ্যে গরু ও মহিষ রয়েছে ৪৪ হাজার ২৬২টি এবং ছাগল ও ভেড়ার সংখ্যা ২৩ হাজার ৪৪৯টি।

চামড়া সংরক্ষণে উদ্বুদ্ধ করতে গত বছরের মতো এবারও লবণ দিয়ে চামড়া সংরক্ষণ করবে এমন মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংগুলোকে বিনামূল্যে লবণ বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় জানানো হয়, জেলায় বর্তমানে ২০৫টি নিবন্ধিত এতিমখানা, মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং রয়েছে। এসব প্রতিষ্ঠানে চামড়া সংরক্ষণের জন্য প্রায় ১৫৪ দশমিক ২৬ মেট্রিক টন লবণের প্রয়োজন হবে।

এছাড়া চামড়া সংরক্ষণ কার্যক্রম তদারকি, চাঁদাবাজি প্রতিরোধ এবং পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে মনিটরিং টিম ও কন্ট্রোল রুম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় কোরবানির পশু সঠিক নিয়মে জবাই, দক্ষতার সঙ্গে চামড়া ছাড়ানো, পশু জবাইয়ে নিষ্ঠুরতা পরিহার এবং ‘নাইফ-কাট’ প্রতিরোধে কসাইদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রয়োজনে উন্মুক্ত প্রশিক্ষণের ব্যবস্থাও গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদকে সামনে রেখে জেলায় সুলভ মূল্যে লবণের সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট