1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

টাঙ্গাইলে শিশুকে হামের বদলে জলাতঙ্কের টিকা, হাইকোর্টের তদন্তে নির্দেশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
হাইকোর্টে

টাঙ্গাইলে ৩৪ দিনের এক শিশুকে হামের টিকার পরিবর্তে জলাতঙ্কের টিকা দেয়ার ঘটনায় তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৪ মে) বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালত একই সঙ্গে শিশুটির উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এছাড়া ভুক্তভোগী পরিবারকে কেন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

জানা গেছে, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৪ মাস বয়সী এক শিশুকে হামের টিকার পরিবর্তে দুই ডোজ জলাতঙ্কের র‍্যাবিক্স ভ্যাকসিন দেয়া হয়।

ঘটনাটি ঘটে বুধবার (১৩ মে) দুপুরে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম শিশুটিকে ভ্যাকসিন প্রয়োগ করেন। যদিও এ দায়িত্বে ছিলেন স্বাস্থ্য পরিদর্শক নুরুল ইসলাম নুরু।

অভিযোগ রয়েছে, নুরুল ইসলাম নুরু ভ্যাকসিন না দিয়ে পিআরএলে থাকা কাইয়ুমকে ডেকে এনে ভ্যাকসিন প্রয়োগ করান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ।

ভুক্তভোগী পরিবার অভিযোগ করে জানায়, ভুল টিকা দেয়ার প্রতিবাদ করলে স্বাস্থ্যকর্মীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

ঘটনাটি প্রকাশের পর এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিশুটির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট