1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৪

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত, আহত ৪

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

রোববার (১ জুন) সকালে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের নাকোবাড়িয়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন মহব্বত হোসেন (৬০), পিতা মৃত হবিবর রহমান, গ্রাম- নাবোড়িয়া।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জামাল ইউনিয়নে বিএনপির দুই পক্ষ—নজরুল ইসলাম ও আরিফ-লিটন-বুলু-আশরাফ গোষ্ঠীর মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে রোববার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে মহব্বত হোসেনসহ পাঁচজন আহত হন। পরে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় মহব্বত হোসেনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল হাওলাদার জানান, “সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ফোর্স পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন রয়েছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে অতিরিক্ত নজরদারি রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট