1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
কালীগঞ্জে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কালীগঞ্জে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন ইউএনও দেদারুল ইসলাম। পাশে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

ঝিনাইদহের কালীগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে একটি তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম কর্মশালায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসন কর্তৃক আমন্ত্রিত ছিলেন তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কর্মশালায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুল আলম রনি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা জুন্নুরাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন, নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, সমকালের প্রতিনিধি জামির হোসেন, দিনকালের হুমায়ুন কবির সোহাগ, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন সৌরভ, কালীগঞ্জ পরিবেশক সমিতির আব্দুল আলিম।

বক্তারা বলেন, প্রতি বছর বিশ্বে প্রায় ৬০ লাখ মানুষ তামাকজাত পণ্যের ব্যবহারে মৃত্যুবরণ করেন।
নারী ও পুরুষ উভয়েই তামাকের ক্ষতিকর প্রভাবে আক্রান্ত হচ্ছেন। তামাকমুক্ত সমাজ গড়তে সকল শ্রেণি-পেশার মানুষের সচেতনতা ও আইনের যথাযথ বাস্তবায়ন জরুরি।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, টাস্কফোর্স কমিটির সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে তামাক বিরোধী অভিযান আরও শক্তিশালী ও ফলপ্রসূ হবে, যা একটি তামাকমুক্ত বাংলাদেশ গড়ার পথে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট