1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

২০২৪ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ২৩ গুণ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
সুইজারল্যান্ডে সুইস ন্যাশনাল ব্যাংক (Schweizerische Nationalbank Bern)
সুইজারল্যান্ডে সুইস ন্যাশনাল ব্যাংক (Schweizerische Nationalbank Bern).

২০২৪ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়েছে ২৩ গুণ। সুইস কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশের নামে জমা রয়েছে ৫৯ কোটি ৮২ লাখ সুইস ফ্রাঁ, যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার ৯৭২ কোটি টাকা (প্রতি ফ্রাঁ ১৫০ টাকা ধরে)।

২০২৩ সালের শেষে এই পরিমাণ ছিল মাত্র ২ কোটি ৬৪ লাখ ফ্রাঁ, বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৩৯৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে এই পরিমাণ বেড়েছে প্রায় ২৩ গুণ।

সুইজারল্যান্ডে বাংলাদেশের নামে থাকা অর্থের মধ্যে রয়েছে, বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর পাওনা, বিনিয়োগকারীদের জমা অর্থ, সুইস পুঁজিবাজারে বাংলাদেশি বিনিয়োগের অংশ, বাংলাদেশ ব্যাংকের দাবি অনুযায়ী, এই অর্থের ৯৫ শতাংশই বাণিজ্যিক ব্যাংকের বাণিজ্যিক লেনদেন সংক্রান্ত। তবে সংশ্লিষ্ট মহল মনে করছেন, এর একটি অংশ হতে পারে পাচার করা অবৈধ অর্থ।

বিশেষজ্ঞদের মতে, সুইস ব্যাংকে এতো বড় অঙ্কের অর্থ জমা হওয়া অর্থ পাচারের ইঙ্গিত দিতে পারে।
তবে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে না।

বাংলাদেশের Bureau of Financial Intelligence (BFIU) কয়েক দফা সুইজারল্যান্ডের FIU-এর সঙ্গে যোগাযোগ করেছে, তবে কোনো নির্দিষ্ট তালিকা বা বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সুইস কর্তৃপক্ষ জানায়, যদি অবৈধ অর্থের নির্দিষ্ট প্রমাণ দেওয়া যায়, তবে তারা তথ্য সরবরাহে সহযোগিতা করবে।

উল্লেখযোগ্য বিষয় হলো— সুইস ব্যাংকে যদি বাংলাদেশি কোনো নাগরিক অন্য দেশের নাম ব্যবহার করে অর্থ রাখেন, তাহলে তা এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়নি। এছাড়া, সুইস ব্যাংকে মূল্যবান শিল্পকর্ম, স্বর্ণ কিংবা দুর্লভ বস্তু রাখলেও তার আর্থিক মূল্য বিবেচনায় আনা হয়নি। বিশ্বের বহু দেশের নাগরিকই সুইজারল্যান্ডের ভল্টে ব্যক্তিগত সম্পদ গচ্ছিত রাখেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট