1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, আহত ৫ শ্রমিক

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
মুন্সীগঞ্জে মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, আহত ৫ শ্রমিক

মুন্সীগঞ্জ সদরের চরআব্দুল্লাহ গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে গ্রামবাসী ও ড্রেজার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০টার দিকে এ সংঘর্ষে কমপক্ষে ৫ ড্রেজার শ্রমিক আহত হন এবং একটি ড্রেজারে অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতদের মধ্যে মো. মোস্তফা (৫৫) কে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মো. সাইফুর (৪০) সহ বাকিদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

গ্রামবাসীর অভিযোগ, ইজারাপ্রাপ্ত বালু মহাল ভাসানচর মৌজায় ইজারা হলেও, ইজারাদারের লোকজন চরআব্দুল্লাহ মৌজায় গ্রামঘেঁষে বালু উত্তোলন শুরু করে। এর ফলে নদী তীরবর্তী ফসলি জমি ও ঘরবাড়ি ভাঙনের ঝুঁকিতে পড়ে, যা গ্রামবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এই পরিস্থিতিতে সকালে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ড্রেজার বন্ধ করতে গেলে সংঘর্ষ শুরু হয়। একটি ড্রেজারে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।

ইজারাদার মো. মনিরুজ্জামান মনির বলেন, “আমরা প্রশাসনের নির্ধারিত সীমানার মধ্যেই বালু উত্তোলন করছিলাম। হঠাৎ করে গ্রামবাসী লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে শ্রমিকদের মারধর ও ড্রেজারে আগুন দেয়।”

অন্যদিকে, চরআব্দুল্লাহ গ্রামের বাসিন্দা মো. নুরে আলম সাগর বলেন, “আমাদের জমি চরআব্দুল্লাহ মৌজায়, যেখানে তারা বালু কাটছে। আমাদের চার একর রেকর্ডীয় জমি নদীর তীরে রয়েছে। আমরা নিজেদের সম্পদ রক্ষায় প্রতিরোধ করেছি।”

চরআব্দুল্লাহ নৌ-ফাঁড়ির ইনচার্জ মাহবুব আলম জানান, “গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে বালু মহালের ড্রেজারে হামলা করে। এতে কয়েকজন শ্রমিক আহত হন। একটি ড্রেজারে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। তবে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট