1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

শৈলকুপায় জমি নিয়ে বিরোধ, প্রভাবশালীর দখলে পরিবারের চলাচলের রাস্তা, গৃহবন্দি অবস্থা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
শৈলকুপায় জমি নিয়ে বিরোধ, পরিবারের রাস্তা দখল করে গৃহবন্দি করে রাখার অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে পুরনো বিরোধের জেরে একটি পরিবারকে চলাচলের রাস্তা থেকে বঞ্চিত করে গৃহবন্দি করে রাখার অভিযোগ উঠেছে। প্রভাবশালী মানিক নামের এক স্থানীয় ব্যক্তি এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে উপজেলার ছোট মৌকুড়ী গ্রামে। মঙ্গলবার (১ জুলাই) সকালে ভাদু মন্ডলের ছেলে মানিক তার দলবল নিয়ে দেশীয় অস্ত্রসহ উপস্থিত হয়ে মাহমুদা খাতুনের বাড়ির মূল চলাচলের পথ লোহার পিলার ও তারের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এতে পরিবারটি কার্যত গৃহবন্দি হয়ে পড়ে।

ভুক্তভোগী মাহমুদা খাতুন জানান, “দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। সালিশ হলেও মানিক তা মানেনি। মীমাংসার চেষ্টার মাঝেই সে আমাদের চলাচলের রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখে। বাধা দিলে গালিগালাজ, মারধর ও প্রাণনাশের হুমকি দিয়েছে।”

পরিবারটির সদস্যরা আরও জানান, চলাচলের পথ বন্ধ থাকায় স্কুল, কলেজ, হাসপাতাল—সব স্থানে যাতায়াত চরমভাবে ব্যাহত হচ্ছে। শিশুদের স্কুলে পাঠানো, রোগী হাসপাতালে নেওয়া, এমনকি বাজারে যাওয়াও সম্ভব হচ্ছে না।

মাহমুদা খাতুন এ বিষয়ে শৈলকুপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি তিনি স্থানীয় সেনা ক্যাম্পেও একটি অভিযোগ করেছেন। পরিবারটি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ চায় এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।

ঘটনার পর অভিযুক্ত মানিকের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। এলাকাবাসীর মতে, মানিক প্রভাবশালী হওয়ায় স্থানীয়ভাবে ভয়ভীতি ও দাপট চালিয়ে যাচ্ছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জেরে রাস্তা বন্ধ করে গৃহবন্দি করার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট