1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর প্রদেশে ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টিতে নিহত ৯০ গজারিয়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, দুই মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলে শিশুকে হামের বদলে জলাতঙ্কের টিকা, হাইকোর্টের তদন্তে নির্দেশ জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ সম্প্রসারিত মন্ত্রীসভায় আজিজুল বারী হেলালকে স্থান দেওয়ার দাবি খুলনা অঞ্চলে পৌর কর বৃদ্ধির সিদ্ধান্তে উত্তাল মুন্সীগঞ্জ নাগরিক-বন্ধন ও গণস্বাক্ষর ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন কাহারোলে বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৬-এর উদ্বোধন মুন্সীগঞ্জে কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিশেষ সভা অনুষ্ঠিত পিরোজপুরে খালে ডুবে দুই শিশুভাইয়ের মৃত্যু, নানাবাড়িতে নেমে এলো শোক

সাংবাদিক এস এম শামীমের সুস্থতা কামনায় দিঘলিয়া প্রেসক্লাবের বিবৃতি

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
সাংবাদিক এস এম শামীমের সুস্থতা কামনায় দিঘলিয়া প্রেসক্লাবের বিবৃতি

খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের সম্মানিত কার্যকরী সদস্য সাংবাদিক এস এম শামীম শারীরিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে খুলনার ফাতেমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বিশিষ্ট চিকিৎসক ডা. মেহেদী নেওয়াজের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থার উন্নতির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।

এ প্রসঙ্গে দিঘলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে তার আশু রোগমুক্তি কামনা করা হয়েছে। প্রেসক্লাব সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, যুগ্ম সম্পাদক কে এম আসাদুজ্জামান, সহ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিবসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ বিবৃতিতে একযোগে তার সুস্থতা কামনা করেন।

এছাড়া নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, শামীম হক, এস এম হাবিবুর রহমান তারেক, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপন, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা, সদস্যবৃন্দ আরিফুল ইসলাম হাসান, মল্লিক মোকছেদুর রহমান খোকন, মোঃ হাবিবুর রহমান মল্লিক, অধ্যাপক মোঃ লোকমান হোসেন, মোঃ মেহেদী হাসান, কিশোর কুমার দে, শেখ রুবেলসহ বহু সদস্য বিবৃতিতে অংশ নেন।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক এস এম শামীম একজন নিষ্ঠাবান ও দায়িত্বশীল সংবাদকর্মী হিসেবে এলাকায় সুপরিচিত। তার দ্রুত সুস্থতা কামনায় তারা সমাজের সকল মানুষের কাছে আন্তরিক দোয়া চেয়েছেন। তারা আশাবাদী, আল্লাহর রহমতে এস এম শামীম দ্রুত সুস্থ হয়ে আবার সাংবাদিকতা পেশায় ফিরে আসবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট