1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

ঝিনাইদহে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
ঝিনাইদহে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন

ঝিনাইদহে ৬ দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন।

এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্বাস্থ্য সহকারীরা ব্যানার ও লিফলেট হাতে নিয়ে ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা তাদের ৬ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল, শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যায়ে উন্নীতকরণ, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের সুযোগ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ, মাঠ পর্যায়ে কাজের স্বীকৃতি ও নিরাপত্তা, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম, সমন্বয়ক ফারুক হোসেন, ওলিউর রহমান, সোহেল রানা, মো. ফরহাদ, আক্তার হোসেনসহ আরও অনেকে।

তারা বলেন, “স্বাস্থ্য সহকারীরা দেশের প্রান্তিক পর্যায়ে টিকাদান, মা ও শিশুর সেবা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে নিরলস কাজ করে যাচ্ছেন। অথচ এখনো তারা প্রাপ্য স্বীকৃতি ও মর্যাদা থেকে বঞ্চিত। ৬ দফা দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

বক্তারা হুঁশিয়ারি দেন, এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে জেলার প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে কর্মবিরতি, মানববন্ধনসহ কেন্দ্রীয়ভাবে ঢাকায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট