1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

সাংবাদিক ফয়সাল আহমেদ’র মায়ের ইন্তেকালে ঝিনাইদহে শোকের ছায়া

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
ঝিনাইদহের সাংবাদিক ফয়সাল আহমেদ'র মায়ের ইন্তেকালে শোকের ছায়া
মরহুমা রওশন আরা বেগম

ঝিনাইদহের বিশিষ্ট সাংবাদিক ও এসএ টিভি এবং দৈনিক বণিক বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ’র মাতা রওশন আরা বেগম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। রোববার (২০ জুলাই ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

দীর্ঘদিন ধরে থেলাসেমিয়া রোগে ভুগছিলেন রওশন আরা বেগম। তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ, সদালাপী ও সমাজসেবামূলক কাজে যুক্ত মানুষ। মৃত্যুকালে তিনি স্বামী, তিন সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

রওশন আরা বেগমের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে ঝিনাইদহ সাংবাদিক সমাজ ও বিভিন্ন সামাজিক মহলে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঝিনাইদহ প্রেসক্লাব, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামসহ ফয়সাল আহমেদ’র সহকর্মী ও শুভানুধ্যায়ী সাংবাদিকগণ। এক বিবৃতিতে তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য, সাংবাদিক ফয়সাল আহমেদ স্থানীয় গণমাধ্যম অঙ্গনের একজন পরিচিত মুখ, যার মা রওশন আরা বেগমের মৃত্যুতে পুরো সাংবাদিক সমাজ গভীরভাবে শোকাহত। মরহুমার জানাজা ও দাফন তাঁর গ্রামের বাড়িতে ধর্মীয় রীতিতে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট