1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

৪৮তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময়সূচি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
সরকারি কর্ম কমিশন (পিএসসি)

৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় লিখিত (এমসিকিউ টাইপ) অংশে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রথম ধাপে স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রোববার (২৭ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী ডেন্টাল সার্জন পদের ৫১১ জন এবং সহকারী সার্জন পদের ১৯১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার সময় ও অন্যান্য বিস্তারিত তথ্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক ওয়েবসাইট bpsc.teletalk.com.bd থেকে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যুক্তিসংগত কারণ দেখিয়ে প্রয়োজনবোধে সময়সূচিতে সংশোধন আনার অধিকার কমিশনের রয়েছে। তাই প্রার্থীদের নিয়মিত ওয়েবসাইট পর্যবেক্ষণের অনুরোধ জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট