1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

দিঘলিয়ায় গৃহবধূর শ্লীলতাহানি ও নির্যাতন: গ্রেফতার ১

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
খুলনার দিঘলিয়ায় গৃহবধূর শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের ঘটনায় সৈকত নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়েছে।

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর উত্তরপাড়ায় এক গৃহবধূর শ্লীলতাহানি ও শারীরিক নির্যাতনের অভিযোগে সৈকত (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মফিজুলের ছেলে এবং স্থানীয়ভাবে মাদক সিন্ডিকেটের সদস্য হিসেবে পরিচিত।

এলাকাবাসী ও ভিকটিম সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূ মো. মোশারেফ হোসেনের স্ত্রী দুপুর আনুমানিক ১২টার দিকে তার ছেলে আবু হুরাইরাকে আনতে বাড়ি থেকে বের হন। বারাকপুর মলিকুলের বাড়ির সামনে পৌঁছালে সৈকত পিছন থেকে এসে হাত-মুখ চেপে ধরে জোরপূর্বক তাকে নিজ বাড়িতে নিয়ে যায়। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে সৈকত তাকে এলোপাতাড়িভাবে মারধর করে এবং ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়।

খবর পেয়ে দিঘলিয়া থানা পুলিশ ও কামারগাতী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সৈকতকে আটক করে থানায় নিয়ে যায়। পরে মোশারেফ হোসেন খুলনা থেকে বাড়ি ফিরে স্ত্রীকে নিয়ে প্রথমে বাংলাদেশ নৌবাহিনী দিঘলিয়া কন্টিনজেন্ট কমান্ডারের কাছে এবং পরে থানায় গিয়ে মামলা দায়ের করেন।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহীন জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং-৬, তারিখ ১২/০৮/২০২৫) দায়ের হয়েছে এবং আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসামি সৈকত এলাকায় মাদকাসক্ত এবং এর আগে হামলা ও মারপিটের একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট