1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতারা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দলে স্থান নেই বলে সতর্ক করেন এবং কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) বিকাল ৪টায় শহরের মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সদস্য আনারুল ইসলাম রবি, বিএনপি নেতা আব্দুল আলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান রনি ও পৌর যুবদলের আহ্বায়ক শাহাজান আলী খোকনসহ অন্যান্য নেতাকর্মীরা।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, “বাংলাদেশের একমাত্র গণতান্ত্রিক দল বিএনপি। এই দলে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর ঠাঁই নেই। যদি কেউ চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে দল তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবে।” তিনি দলের নেতাকর্মীদের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনায় বক্তারা বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার রক্ষায় সংগ্রাম করে এসেছে। এ প্রতিষ্ঠা বার্ষিকী শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনের অঙ্গীকার নতুন করে স্মরণ করার দিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট