1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জাতীয় সংসদ নির্বাচন: সেপ্টেম্বরে অংশীজনদের সঙ্গে সংলাপে বসবে ইসি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
নতুন নির্বাচন কমিশন রোববার শপথ নেবে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে অংশীজনদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী, সংলাপ শুরুর এক সপ্তাহ থেকে ১০ দিন আগে অংশীজনদের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠানো হবে।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম দফায় সুশীল সমাজ, নারী সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনা শুরু হবে। পরবর্তী সময়ে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পর্যবেক্ষক সংস্থা, নির্বাচন বিশেষজ্ঞ এবং আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে একে একে সংলাপ অনুষ্ঠিত হবে। এই সংলাপ এক থেকে দেড় মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেন, “রোডম্যাপ অনুযায়ী এই মাসের শেষ দিকে সংলাপে বসার পরিকল্পনা রয়েছে।” বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি, তবে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে।

অন্যদিকে নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া চলতি মাসেই শেষ করতে উদ্যোগ নিয়েছে কমিশন। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারিত হয়েছে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নতুন ২২টি রাজনৈতিক দলের মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহ করে ব্রডশিট আকারে কমিশনে উপস্থাপন করা হবে। এরপর কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি আরও বলেন, “প্রতীক সংক্রান্ত বিধিমালার সংশোধনের প্রস্তাব বর্তমানে আইন মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আমাদের লক্ষ্য হলো নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া শেষ করা, যাতে নির্বাচনী রোডম্যাপে কোনো বিলম্ব না হয়।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন দল হিসেবে নিবন্ধনের জন্য এবার ইসিতে ১৪৩টি রাজনৈতিক দল আবেদন জমা দেয়। এর মধ্যে প্রাথমিক বাছাই শেষে ১২১টি দলের আবেদন বাতিল করা হয়। উত্তীর্ণ ২২টি দলের মাঠ পর্যায়ে যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট