1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দেশের মানুষ ভোট ডাকাত, চাঁদাবাজ ও দখলবাজদের প্রত্যাখ্যান করেছে: চরমোনাই

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
খুলনার দিঘলিয়ায় ওলামা ও সুধী সম্মেলনে চরমোনাই পীর মুফতি ফয়জুল করিম বলেছেন, দেশের মানুষ ভোট ডাকাত, চাঁদাবাজ ও দখলবাজদের প্রত্যাখ্যান করেছে। জনগণ সৎ ও আল্লাহভীরু নেতৃত্ব চায়।

খুলনার দিঘলিয়ায় অনুষ্ঠিত ওলামা ও সুধী সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “দেশের মানুষ ভোট ডাকাত, চাঁদাবাজ ও দখলবাজদের প্রত্যাখ্যান করেছে। সৎ, যোগ্য ও আল্লাহভীরু আলেম-ওলামাদের ক্ষমতায় দেখতে চায়।” তিনি আরও বলেন, এ দেশের মানুষ সব দলের শাসন দেখেছে। কিন্তু কোনো দলই জনগণকে শান্তি দিতে পারেনি। নিজেদের ভাগ্যের উত্থান ঘটালেও সাধারণ মানুষের উন্নয়ন হয়নি। তাই মানুষ এখন ইসলামী শক্তির ঐক্য চায় এবং আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিঘলিয়া উপজেলা সরকারি এম এ মজিদ ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা ওলামা মশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত ওলামা ও সুধী সম্মেলন ২০২৫-এ তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করিম বলেন, “আগামীর সংসদ হবে আলেম-ওলামাদের সংসদ, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। জনগণ সৎ ও আল্লাহভীরু নেতৃত্বই চায়।” তিনি মৌলিক রাষ্ট্র সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের বিচার, জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান, সংখ্যানুপাতিক ভোটপদ্ধতিতে (PR) জাতীয় নির্বাচন এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর আলহাজ্ব হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, খুলনা জেলা সভাপতি আলহাজ্ব অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিশ খুলনা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা মুজিবুর রহমান এবং জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ খুলনা জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা শেখ আব্দুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা মহানগরী সেক্রেটারি মুফতি গোলামুর রহমান, জামায়াতে ইসলামী দিঘলিয়া উপজেলা আমীর মাওলানা আবুল হাসান, সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমানসহ স্থানীয় ওলামা-মাশায়েখ, সুধীজন ও বিপুল সংখ্যক জনতা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট