1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বাসচাপায় মাদরাসা ছাত্রী নিহত, ঘাতক বাসে আগুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী আরবি ইসলাম (৮) নিহত হয়েছেন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয় এবং পরে বাসটি খাদে ফেলে দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আরবি ইসলাম (৮) নামের এক মাদরাসা ছাত্রী নিহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেতকা ইউনিয়নের রান্ধুনিবাড়ী স্কুলের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আরবি ইসলাম স্থানীয় বেতকা আদর্শ মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী এস এস পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয়রা বাসটিকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। এসময় বেতকা সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাসটিকে স্থানীয়রা খাদে ফেলে দিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সড়ক দুর্ঘটনায় একটি অকালপ্রাণ হারানোয় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট