1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা ও সততা জাগ্রত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা এবং দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়ের হলরুমে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে সহযোগিতা করে টঙ্গীবাড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি।

প্রতিযোগিতায় মোট পাঁচটি দল অংশ নেয়। চূড়ান্ত পর্বে যুক্তি ও পাল্টা যুক্তির তীব্র লড়াই শেষে আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিচারকের দায়িত্ব পালন করেন মুন্সীগঞ্জ ব্রিলিয়ান্ট ক্যাডেট কেজি স্কুলের অধ্যক্ষ শাহনাজ বেগম, মিতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নু-আলম এবং টঙ্গীবাড়ী উপজেলা প্রাণী সম্পদ অফিসের লাইভস্টক সার্ভিস প্রভাইডার মো. সোহাগ শেখ।

এসময় উপস্থিত ছিলেন পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম, সাংবাদিক এম এম রহমান, মো. জসিম উদ্দিন, রাব্বি সরদার, পাভেল শিকদারসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

আয়োজকরা জানান, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়তা করবে এবং দুর্নীতিবিরোধী চেতনাকে আরও শক্তিশালী করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট