1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরের কঁচা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান: ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীর কঁচা নদীতে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্টের অভিযানে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও কিছু জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কঁচা নদীতে মা ইলিশ রক্ষায় পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও কিছু জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে পরিচালিত এ অভিযানে আলীর খাল এলাকায় মাছ ধরার সময় জেলেরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলীর উপস্থিতিতে জব্দকৃত জাল উপজেলা চত্বরে পোড়ানো হয় এবং জব্দ করা ইলিশ মাছ হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান। এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন, মৎস্য অফিসের কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে কঁচা নদীর আলীর খাল এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ কয়েকটি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে জালগুলো ধ্বংস ও মাছগুলো হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “সারা দেশে একযোগে ইলিশের প্রজনন মৌসুমে (৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত) ২২ দিনের জন্য ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মা ইলিশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট