1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল দুর্নীতি প্রতিরোধে সাব-রেজিস্ট্রি অফিসে সিসিটিভি স্থাপনে হাইকোর্টের রুল তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি: চীনের যুদ্ধবিমান মহড়া, যুক্তরাষ্ট্র-ফিলিপিন্সের পাল্টা শক্তি প্রদর্শন

চট্টগ্রামে অটোরিকশা আটকে পুলিশের ওপর হামলা, আহত কনস্টেবল

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত একটি অটোরিকশা আটককে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে নজরুল ইসলাম নামে এক ট্রাফিক কনস্টেবল আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা জব্দ করা অটোরিকশাটি ছিনিয়ে নেয় বলে জানা গেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকার বিমানবন্দর সড়কে।

আহত কনস্টেবল নজরুল ইসলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে রেকার অপারেটর হিসেবে কর্মরত আছেন।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা এক ট্রাফিক কনস্টেবলের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং ছিনিয়ে নেওয়া অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।”

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বিমানবন্দর সড়কের কাটগড় মোড়ে দায়িত্ব পালন করছিলেন একজন সার্জেন্ট ও কনস্টেবল নজরুল ইসলাম। তারা একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন এবং সেটি থানায় নিয়ে যাওয়ার জন্য কনস্টেবল নজরুল চালিয়ে নিচ্ছিলেন।

এ সময় ৫০ থেকে ৬০ জন অটোরিকশা চালক সংঘবদ্ধ হয়ে কনস্টেবল নজরুলকে ঘিরে ফেলে। তারা গাড়িটি ভাঙচুর করে এবং এক পর্যায়ে নজরুলকে পিটিয়ে আহত করে অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্যকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি শফিকুল ইসলাম জানান, অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় কেউ ছাড় পাবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট