1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

‘ভূমিকথা’ পুস্তিকা কেন্দ্র করে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মোঃ জসীম উদ্দিন, মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘ভূমিকথা’ পুস্তিকাকে কেন্দ্র করে কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণ করে সাতটি শিক্ষা প্রতিষ্ঠান।

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভূমি বিষয়ক প্রকাশনা ‘ভূমিকথা’ পুস্তিকাকে কেন্দ্র করে বর্ণাঢ্য কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিপ্রেমী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসিফ।

‘ভূমিকথা’ পুস্তিকার বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় উপজেলার সাতটি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। এর মধ্যে বালিগাঁও উচ্চ বিদ্যালয় প্রথম, বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় দ্বিতীয়, এবং আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।

বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে প্রাইজবন্ড, আর প্রথম তিনজনকে ক্রেস্ট ও প্রাইজবন্ড প্রদান করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো — সোনারং সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়, দিঘিরপাড় অভয়বচন বিদ্যানিকেতন, বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, আউটশাহী রাধানাথ উচ্চ বিদ্যালয়, বালিগাঁও উচ্চ বিদ্যালয় ও পুরা দুর্গা চরন উচ্চ বিদ্যালয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত বলেন, “‘ভূমিকথা’ শুধু একটি বই নয়; এটি নাগরিকদের ভূমি সংক্রান্ত জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির এক অনন্য উদ্যোগ। তরুণ প্রজন্ম এই বই পড়ে ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন হবে, সেটিই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করে এবং প্রশাসনের সঙ্গে জনগণের সম্পর্ক আরও দৃঢ় করে তোলে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট