1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জ ভূষণ শিশু একাডেমির পঞ্চম শ্রেনীর শিশু শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
কালীগঞ্জ নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য ও সুধীজন। বিদায়ী শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয়।

কালীগঞ্জ নলডাঙ্গা ভূষণ শিশু একাডেমিতে বর্ণাঢ্য আয়োজনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজন করা এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও সুধীজনেরা অংশ নেন। অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, আবেগঘন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতার প্রত্যাশায় পরিপূর্ণ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও এ এন্ড এফ মহিলা কলেজের প্রভাষক জান্নাতুল ফেরদৌস রূপালী। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ হামিদুর রহমান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষিকা জেসমিন নাহার।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুধীজন আতাউল হক জেহাদ, আহসান হাবিব মনা, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান, পরিচালনা পর্ষদের সদস্য ও সাংবাদিক জামির হোসেন, সদস্য শরিফুল ইসলাম মনিসহ অন্যান্য অতিথিরা। বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা-জীবনের সফলতা কামনা করেন এবং তাদের সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

আলোচনা শেষে অনুষ্ঠিত হয় দুপুরের প্রীতিভোজ, যেখানে সবাই অংশ নেন। পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট