1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে অন্তর্বর্তী সরকার: ফরিদা আখতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বিলম্ব নয় বরং বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে। রোববার (১৭ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন ও উন্নয়ন সংস্থা এআরডি এর যৌথ উদ্যোগে আয়োজিত আন্তঃস্কুল বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

ফরিদা আখতার বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার নিজের খেয়াল-খুশি অনুযায়ী কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। ছাত্র-জনতার রক্তের উপর গঠিত এই সরকার জনগণের আকাঙ্ক্ষা পূরণে কোনো রকম হেলাফেলা করতে পারে না।” তিনি আরও বলেন, “এ সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে একটি সরকার গঠনে উপযুক্ত পরিবেশ তৈরি করতে কাজ করছে। এর জন্য কিছু সংস্কার প্রয়োজন।”

মৎস্য উপদেষ্টা আরও বলেন, “দেশের সংস্কারে বিলম্ব হওয়ার কিছু নেই। প্রয়োজনীয় সময়কে যদি কেউ বিলম্ব মনে করে, সেটা অন্য বিষয়। এই সরকার একদিনও অতিরিক্ত সময় নিতে চায় না। সংস্কার কমিশনের প্রতিবেদন পাওয়ার পর, ডিসেম্বরের পর পরবর্তী ধাপ বোঝা যাবে।”

এর আগে মেলার উদ্বোধন শেষে ফরিদা আখতার অতিথিদের নিয়ে স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব থেকে ৩০টি স্টল প্রদর্শিত হয়। শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত প্রকল্পগুলো স্টলে প্রদর্শন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট