1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

কালীগঞ্জে নসিমন চালককে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে নসিমন চালক ওমর আলীকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মোবারকগঞ্জ চিনিকলের পাশে ডোবায় পাওয়া যায় মরদেহ। পুলিশ বলছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নসিমন চালক ওমর আলী শেখ (৫০)–কে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যার ঘটনা স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক তৈরি করেছে। শুক্রবার সকালে মোবারকগঞ্জ চিনিকল ফার্মের সড়কের পাশের একটি ডোবায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহত ওমর আলী কালীগঞ্জ উপজেলার বারোবাজার হাটবেলাটপুর গ্রামের বাসিন্দা এবং ছাত্তার শেখের ছেলে। অল্প কয়েক মাস আগে নসিমন কিনে স্থানীয় বারোবাজার এলাকায় মাছ বহনের কাজ শুরু করেছিলেন তিনি।

বারোবাজারের শ্রমিক ইসমাইল জানান, “আমরা দু’জন একই জায়গায় কাজ করতাম। সকালে তাকে ফোন দিলে রিসিভ হচ্ছিল না। পরে জানতে পারি ওমর আলীকে হত্যা করা হয়েছে।” স্থানীয়দের ধারণা, তাকে কুপিয়ে ও পরে গলায় রশি পেঁচিয়ে হত্যা করা হতে পারে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া রশি দিয়ে গলা পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যা।”

পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান শুরু হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট