1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
ঝিনাইদহে ‘সুস্থ শহরের জন্য স্বাস্থ্যকর মাটি’ শ্লোগানকে সামনে রেখে উদযাপিত হলো বিশ্ব মৃত্তিকা দিবস। আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

ঝিনাইদহে ‘সুস্থ শহরের জন্য স্বাস্থ্যকর মাটি’ শ্লোগানকে সামনে রেখে উদযাপিত হলো বিশ্ব মৃত্তিকা দিবস। রোববার (৭ ডিসেম্বর) সকালে সদর উপজেলার আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বিশ্বব্যাংকের অর্থায়নে এবং পিকেএসএফ-এর সহযোগিতায় আরআরএফ আয়োজিত করে।

ইকড়া পরিবেশ ক্লাবের সভাপতি সবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন রহমান এবং আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা শাহিদ। অনুষ্ঠান পরিচালনা করেন এনভায়রনমেন্ট অ্যান্ড আরইসিপি কর্মকর্তা বাপ্পী অধিকারী।

অনুষ্ঠানের শুরুতে কলেজ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তারা মাটি সম্পদ রক্ষায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। তারা চাষীদের পরামর্শ দেন, জমি চাষের আগে মাটি পরীক্ষা করে গুণগত মান নির্ণয় করা এবং সেই অনুযায়ী সার ব্যবস্থাপনা করা।

আলোচনা সভার শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর মাটির গুরুত্ব সম্পর্কে জ্ঞান সরবরাহ করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট