1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

লনার দিঘলিয়ার সুগন্ধি গ্রামের কৃতী সন্তান অধ্যাপক গোলাম মোস্তফার বর্ণাঢ্য জীবনের অবসান

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
দিঘলিয়ার সুগন্ধি গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ ও মুক্তিযোদ্ধা অধ্যাপক খন্দকার গোলাম মোস্তফা (৮২) ইন্তেকাল করেছেন। তার জানাজা ও বর্ণাঢ্য জীবনের সংক্ষিপ্ত বিবরণ।

খুলনার দিঘলিয়া উপজেলার সুগন্ধি গ্রামের কৃতী সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা ও সমাজসেবক আলহাজ্ব অধ্যাপক খন্দকার গোলাম মোস্তফা আর নেই। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৬টায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

মরহুম অধ্যাপক গোলাম মোস্তফা দৌলতপুর (দিবা/নৈশ) কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবেই নয়, বরং সমাজ সংস্কারক ও ধর্মভীরু ব্যক্তিত্ব হিসেবেও এলাকাজুড়ে ব্যাপক সম্মান ও গ্রহণযোগ্যতা অর্জন করেছিলেন।

তার প্রথম জানাজার নামাজ বাদ যোহর দৌলতপুর (দিবা/নৈশ) কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে বাদ আছর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় তার জন্মস্থান দিঘলিয়া উপজেলার সুগন্ধি গ্রামে। জানাজা শেষে তাকে সুগন্ধি কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

অধ্যাপক খন্দকার গোলাম মোস্তফা দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী সরকারি সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সুগন্ধি মাধ্যমিক বিদ্যালয় ও সুগন্ধি আছিয়া খাতুন দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। মৃত্যুকালে তিনি সুগন্ধি কেন্দ্রীয় মসজিদ ও পাবলা বড় মসজিদের সভাপতির দায়িত্বও পালন করছিলেন।

তিনি ছিলেন অত্যন্ত সৎ, পরোপকারী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একজন মানুষ। মহান মুক্তিযুদ্ধ চলাকালে তিনি একজন সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতার আগে ও পরে দৌলতপুর থানা আওয়ামী লীগের সেক্রেটারি ও সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

শিক্ষা ও চিন্তাচর্চার অংশ হিসেবে ২০২১ সালে তিনি “মুক্তির উপায়” শিরোনামে একটি মূল্যবান গ্রন্থ রচনা করেন, যা ধর্মীয় ও নৈতিক চিন্তার ক্ষেত্রে প্রশংসিত হয়।

তার ইন্তেকালে এলাকাবাসী একজন সৎ, যোগ্য ও আদর্শবান সামাজিক ব্যক্তিত্বকে হারাল—যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন, যেন তিনি তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট