1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত হলেন মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
ড. মুহাম্মদ ইউনূসে

লতি বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। এরপর তিন মাসেরও বেশি সময় পার করেছে নতুন সরকার। সোমবার (১৮ নভেম্বর) সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ভাষণে তিনি সংস্কার, নির্বাচন, অর্থনীতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের প্রসঙ্গসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করেন।

ভাষণের শুরুতেই ড. ইউনূস মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন। এরপর শেখ হাসিনার বিচারের প্রসঙ্গ টেনে বলেন, ১৫ বছরের সকল মানবতাবিরোধী অপরাধ এবং রাজনৈতিক দুর্নীতির জন্য তাকে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি জানান, শেখ হাসিনাকে ভারতে আশ্রয় নেওয়ার পর সেখানে ফেরত চাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শেখ হাসিনার শাসনামলে সংঘটিত প্রতিটি অপরাধের বিচার হবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।

ড. ইউনূস তার ভাষণে নির্বাচন ও সংস্কার নিয়ে বলেন, “নির্বাচনের ট্রেন যাত্রা শুরু হয়ে গেছে। এটা আর থামবে না।”

তিনি জানান, কয়েক দিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন হবে। এরপর নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত থাকবে। তবে নির্বাচনের নির্দিষ্ট তারিখ সম্পর্কে সরাসরি কিছু উল্লেখ করেননি।

ড. ইউনূসের ভাষণ সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণ অনেকের জন্য আশাব্যঞ্জক হলেও তিনি কিছুটা আশাহত হয়েছেন।

মির্জা ফখরুল বলেন, “আমি আশা করেছিলাম প্রধান উপদেষ্টা তার প্রজ্ঞা দিয়ে সমস্যাগুলো চিহ্নিত করবেন এবং নির্বাচনের একটি স্পষ্ট রূপরেখা দেবেন। কিন্তু তা হয়নি। দ্রুত নির্বাচন হলে দেশের মঙ্গল হবে। অন্তর্বর্তী সরকারকে সেই পথেই এগোতে হবে।”

বিএনপি মহাসচিব ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সংস্কারের কাজ যেন সঠিকভাবে হয়, তা নিশ্চিত করতে হবে। এখনো অনেক বাধা আছে, কিন্তু আমি বিশ্বাস করি, বর্তমান সরকার সফল হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট