1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

সারা দেশে মোবাইল দোকান বন্ধের ঘোষণা, ঢাকায় অবস্থান কর্মসূচি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
এনইআইআর ব্যবস্থা চালুর প্রতিবাদ ও গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তির দাবিতে ঢাকায় জমায়েত ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে এমবিসিবি। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সব মোবাইলের দোকান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালুর প্রতিবাদ এবং বিটিআরসি ভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীদের মুক্তিসহ একাধিক দাবিতে রাজধানী ঢাকায় জমায়েত ও অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে স্মার্টফোন ও গেজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সব মোবাইলের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

শনিবার (৩ জানুয়ারি) এমবিসিবির সিনিয়র সহ-সভাপতি শামীম মোল্লা এক বিবৃতিতে বলেন, সরকার মূলত মোবাইল কোম্পানিগুলোকে সুবিধা দিতে এনইআইআর ব্যবস্থা চালু করেছে। এই ব্যবস্থার ফলে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের মোবাইল ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।

তিনি জানান, কর হার কমানো, বিটিআরসির আরোপিত বিভিন্ন প্রশাসনিক বাধা প্রত্যাহার এবং মোবাইল আমদানি নীতিমালা সহজ করার দাবিতে দীর্ঘদিন ধরেই তাদের আন্দোলন চলছিল। বর্তমান পরিস্থিতিতে সেই দাবির সঙ্গে যুক্ত হয়েছে মোবাইল ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীদের নিঃশর্ত মুক্তির দাবি।

শামীম মোল্লা আরও বলেন, এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য দেশের সব মোবাইলের দোকান বন্ধ থাকবে। পাশাপাশি আগামীকাল ঢাকায় মোবাইল ব্যবসায়ীদের একটি বড় জমায়েত অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

তবে অবস্থান কর্মসূচি কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে কর্মসূচির স্থান গোপন রাখা হয়েছে।

এমবিসিবির নেতারা বলছেন, ব্যবসায়ীদের ন্যায্য দাবি উপেক্ষা করে এনইআইআর বাস্তবায়ন করা হলে দেশের মোবাইল ব্যবসা খাত মারাত্মক সংকটে পড়বে। দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও কঠোর করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট