1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে শীতার্ত অসহায় মানুষের মাঝে শুভাকাঙ্ক্ষীদের কম্বল বিতরণ

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
মুন্সীগঞ্জ শহরের চর-কিশোরগঞ্জ এলাকায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে।

তীব্র শীত ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মুন্সীগঞ্জ শহরের চর-কিশোরগঞ্জ (মোল্লাচর) এলাকার শুভাকাঙ্ক্ষীরা। শীতার্ত ও দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে বুধবার বেলা ১১টার দিকে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ শহরের চর-কিশোরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু, দিনমজুর ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।

অনুষ্ঠানে তোফাজ্জল হোসেন শিহাবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর শফিকুল হাসান তুষার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, ওয়ার্ড যুবদল সভাপতি সিরাজ পাঠান, চর-কিশোরগঞ্জ পঞ্চায়েত কমিটির সদস্য আলমগীর এবং বাবুল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকার শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এই কম্বল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। শীত মৌসুমে যেন দরিদ্র ও অসহায় মানুষ কষ্টে না থাকে, সেই মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বক্তারা আরও জানান, সমাজের বিত্তবানদের সম্মিলিত প্রচেষ্টায় এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

কম্বল পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা বলেন, শীতের এই সময়ে এমন উদ্যোগ অসহায় মানুষের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট