1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঢাকার অগ্নিকাণ্ড নিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের আশঙ্কা, তদন্ত দাবি মীর সরফত আলী সপুর

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
ঢাকার অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি নেতা মীর সরফত আলী সপু। অন্তর্বর্তী সরকারের কাছে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

রাজধানী ঢাকায় সংঘটিত সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র চলছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি বলেন, নির্বাচন অত্যন্ত নিকটবর্তী সময়ে এসে এ ধরনের অগ্নিকাণ্ড কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। এর পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে কি না, তা অন্তর্বর্তী সরকারের উচিত গুরুত্বসহকারে তদন্ত করা।

শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলা গ্রামে নিজ বাড়িতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মীর সরফত আলী সপু বলেন, নির্বাচনের আর মাত্র এক মাস বাকি। ঠিক এই গুরুত্বপূর্ণ সময়ে রাজধানীতে অগ্নিকাণ্ডের মতো ঘটনা জনমনে আতঙ্ক ও অনিশ্চয়তা সৃষ্টি করছে। এর মাধ্যমে যদি নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা হয়ে থাকে, তবে জনগণ তা কখনোই মেনে নেবে না।

তিনি অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারে। তাই এ বিষয়ে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি সবসময় একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় দলটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে মাঠে থাকবে। একই সঙ্গে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও তিনি জানান।

মতবিনিময় সভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে সতর্ক, সচেতন ও সংগঠিত থাকতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার নিশ্চিত করতে বিএনপি নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট