1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

মুন্সীগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
পবিত্র রমজান উপলক্ষে মুন্সীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ১০০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পবিত্র রমজান মাস উপলক্ষে মুন্সীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ আদর্শ এতিমখানায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার ১০০টি অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।

আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ পৌরসভার সেক্রেটারি উজ্জল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ আদর্শ এতিমখানার তত্ত্বাবধায়ক খাইরুল ইসলামসহ ওয়েফার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই মাসে সমাজের সামর্থ্যবান মানুষদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, সমাজের সকল শ্রেণির মানুষ একসঙ্গে এগিয়ে এলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।

পরে অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ অসহায় ও দুস্থ পরিবারের সদস্যদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয়রা জানান, রমজান মাসে এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং দরিদ্র মানুষের জন্য বড় ধরনের সহায়তা হয়ে ওঠে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট