1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

মুন্সীগঞ্জে জিয়াউর রহমানের নানী সাফিয়া খাতুনের ইন্তেকাল, জানাজা শেষে দাফন সম্পন্ন

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬
মুন্সীগঞ্জের খাসকান্দিতে সাফিয়া খাতুনের জানাজা ও দাফন অনুষ্ঠানের প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের শিক্ষক, লেখক ও সংগঠক মোঃ জিয়াউর রহমানের নানী সাফিয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (৯ মার্চ) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১১০ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, সাফিয়া খাতুন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমা সাফিয়া খাতুন মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি গ্রামের সম্ভ্রান্ত হাওলাদার পরিবারের ইয়াছিন হাওলাদারের কনিষ্ঠ কন্যা এবং শফি হাওলাদারের ছোট বোন ছিলেন। তিনি সম্ভ্রান্ত ঢালী পরিবারের সদস্য এবং ছমির উদ্দিন ঢালীর সহধর্মিণী ছিলেন। এছাড়া তিনি হোসাইন ঢালীর পুত্রবধূ হিসেবেও পরিচিত ছিলেন।

সোমবার বাদ যোহর খাসকান্দি ঈদগাহ মাঠে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানের পাশে অবস্থিত খাসকান্দি সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে এলাকায় শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারের পক্ষ থেকে মরহুমার জন্য দোয়া কামনা করা হলে অনেকেই তার আত্মার মাগফিরাত কামনা করে শোকবার্তা জানান।

স্থানীয়রা বলেন, সাফিয়া খাতুন ছিলেন একজন ধর্মপ্রাণ ও সৎ জীবনযাপনকারী নারী। দীর্ঘ জীবনজুড়ে তিনি পরিবার ও সমাজে সবার কাছে সম্মানিত ছিলেন। তার মৃত্যুতে পরিবারসহ এলাকাবাসীর মাঝে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট