1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে স্বাস্থ্য খাতে অনিয়ম: সিভিল সার্জনসহ তিনজনকে প্রত্যাহার

মোঃ জসীম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে অনিয়ম, অনুপস্থিতি ও ভুল তথ্য ছড়ানোর অভিযোগে সিভিল সার্জনসহ তিনজনকে প্রত্যাহার করেছেন স্বাস্থ্য মন্ত্রী।

জেলায় স্বাস্থ্য বিভাগের নানা অনিয়ম, কর্মস্থলে অনুপস্থিতি এবং ভুল তথ্য ছড়ানোর অভিযোগে সিভিল সার্জনসহ তিন কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করেছেন সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে আকস্মিক পরিদর্শনে এসে এই সিদ্ধান্ত দেন তিনি।

জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে স্বাস্থ্যমন্ত্রী মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল-এ উপস্থিত হন এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় তিনি চিকিৎসা সরঞ্জাম, সেবা কার্যক্রম এবং প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপস্থিত সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন।

পরিদর্শন শেষে অনিয়মের অভিযোগে তিনজনকে প্রত্যাহারের নির্দেশ দেন তিনি। প্রত্যাহারকৃতরা হলেন—সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীর এবং সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মিজানুর রহমান

সূত্র জানায়, জলাতঙ্কের ভ্যাকসিন নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া সিভিল সার্জন ডা. কামরুল জমাদ্দার এবং কর্মচারী মিজানুর রহমানের বিরুদ্ধে অনিয়ম ও কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরও প্রত্যাহার করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই পদক্ষেপ স্থানীয় স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে অনিয়মের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানেরও প্রতিফলন ঘটেছে এই ঘটনায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট