1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড়

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
নারায়ণগঞ্জের মাসদাইর সিটি কবরস্থান মসজিদে ভিড় ও বিশৃঙ্খলার দৃশ্য

শহরের মাসদাইর সিটি কবরস্থান মসজিদে জুমার নামাজ আদায়কে কেন্দ্র করে চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নাসীরুদ্দিন পাটওয়ারী-কে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক ভিড়ে মসজিদ প্রাঙ্গণে হুড়োহুড়ি শুরু হয়। এতে আহত হয়েছেন কয়েকজন মুসল্লি এবং ভেঙে গেছে মসজিদের কাঁচের দরজা।

শুক্রবার (৮ মে) দুপুরে শহরের মাসদাইর সিটি কবরস্থান মসজিদে এই ঘটনা ঘটে। স্থানীয় মুসল্লিদের অভিযোগ, রাজনৈতিক উপস্থিতি ও স্লোগানের কারণে মসজিদের ধর্মীয় পরিবেশ বিঘ্নিত হয়েছে।

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দিন পাটওয়ারী আগের দিন নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে জানান যে, তিনি মাসদাইর সিটি কবরস্থান মসজিদে জুমার নামাজ আদায় করবেন। এরপর থেকেই স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়।

শুক্রবার জুমার আগেই বিপুল সংখ্যক নেতাকর্মী মসজিদে সমবেত হন। পরে নাসীরুদ্দিন পাটওয়ারী মসজিদে উপস্থিত হয়ে নিচতলায় ইমামের খুতবার আগে মিম্বরের পাশে দাঁড়িয়ে মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

নামাজ শেষে তিনি মসজিদ থেকে বের হলে তাকে ঘিরে নেতাকর্মীরা রাজনৈতিক স্লোগান দিতে শুরু করেন। এ সময় ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতেও বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মসজিদ প্রাঙ্গণে হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড়ের চাপে মসজিদের কাঁচের দরজা ভেঙে যায় এবং অন্তত ৪ থেকে ৫ জন মুসল্লি আহত হন। মসজিদের নিচতলায় ভাঙা কাঁচের টুকরো ছড়িয়ে থাকতে দেখা যায়। কিছু স্থানে রক্তের দাগও চোখে পড়ে।

এদিকে বিশৃঙ্খলার কারণে অনেক মুসল্লি সুন্নত ও নফল নামাজ আদায় করতে পারেননি বলে অভিযোগ করেন। ধর্মীয় স্থানে রাজনৈতিক কর্মসূচির মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, ধর্মীয় স্থানের পবিত্রতা বজায় রাখতে রাজনৈতিক কর্মকাণ্ড ও অতিরিক্ত জনসমাগম নিয়ন্ত্রণে আরও সতর্কতা প্রয়োজন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট