1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে ২৮ প্রজাতির দেশীয় ফল নিয়ে জমজমাট ফল উৎসব কাহারোলে শ্যামলবাংলা স্কুলে ২১ প্রজাতির দেশীয় ফল নিয়ে বর্ণাঢ্য ফল মেলা হরিণাকুন্ডুতে ছাদ বাগানের আনার চাষে বাজিমাত প্রবাস ফেরত যুবকের কালীগঞ্জে জমি বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে আহতের অভিযোগ, থানায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পাবে জাপানি কনসোর্টিয়াম ‘জুলাই আত্মত্যাগ, গণতন্ত্র ও নতুন বাংলাদেশ গড়ার শপথের প্রতীক’ ঝিনাইদহে তিন ফসলী জমিতে অটোরাইস মিল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন, নির্মাণকাজ বন্ধের দাবি ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’, অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন সব যাত্রী

কাহারোলে বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৬-এর উদ্বোধন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
কাহারোলে বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৬ উদ্বোধন করছেন এমপি মনজুরুল ইসলাম
কাহারোলে বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৬ উদ্বোধন করছেন এমপি মনজুরুল ইসলাম

দিনাজপুরের কাহারোল উপজেলায় বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৬-এর শুভ উদ্বোধন করেছেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম। বৃহস্পতিবার (১৪ মে) উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মনজুরুল ইসলাম বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সরকার কৃষকদের স্বার্থ রক্ষায় সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”

তিনি আরও বলেন, চলতি মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে ধান সংগ্রহের মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে সহায়তা করা হবে। পাশাপাশি ধান সংগ্রহে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইশতিয়াক আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাসুদ রানা এবং ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ সাইফুন নবী উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, চাল কল মালিক সমিতির সভাপতি মোঃ আঃ মান্নান, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, খাদ্য বিভাগের কর্মকর্তা, মিল মালিক ও কৃষকরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান শেষে কৃষকদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ধান ক্রয়ের মাধ্যমে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান ২০২৬ মৌসুমের কার্যক্রম শুরু করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট