1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সৌদিতে ১৭ মে দেখা যেতে পারে ঈদুল আজহার চাঁদ পিরোজপুরে অধ্যক্ষ আলমগীর হোসেনকে এপেক্স ক্লাবের সংবর্ধনা ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদ: মির্জা ফখরুল নতুন ভাবনায়, নতুন নেতৃত্বে আপনাদের সেবা করতে চাই – লীনা পারভীন বিশেষায়িত পুলিশ ইউনিটে জনবল বাড়ানোর দাবি জোরালো ট্রাম্প-শি বৈঠক শেষে বেইজিং ত্যাগ, তাইওয়ান ও ইরান ইস্যুতে আলোচনা সফল আখ্যা ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৫ জনের সবাই মারা গেলেন উত্তর প্রদেশে ভয়াবহ ঝড় ও শিলাবৃষ্টিতে নিহত ৯০ গজারিয়ায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, দুই মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলে শিশুকে হামের বদলে জলাতঙ্কের টিকা, হাইকোর্টের তদন্তে নির্দেশ

ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণফাঁদ: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
ফারাক্কা বাঁধ নিয়ে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জীববৈচিত্র্য ও পরিবেশগত ঝুঁকি উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতকে পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দিয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সেই বাঁধ এখনো চালু থাকায় এটি বাংলাদেশের জন্য ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। এর ফলে দেশের মানুষ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে।

শুক্রবার (১৫ মে) ‘ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ভারতে গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফাভাবে প্রত্যাহার শুরু করা হয়। এর ফলে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে।

তিনি দাবি করেন, ওই অঞ্চলে পানির সংকটের পাশাপাশি পরিবেশগত ভারসাম্যহীনতা তীব্র আকার ধারণ করেছে।

বিএনপির মহাসচিব বলেন, ১৬ মে বাংলাদেশের জাতীয় আন্দোলনের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ডাকে লাখো মানুষ ফারাক্কার উদ্দেশ্যে ঐতিহাসিক লংমার্চে অংশ নিয়েছিলেন।

তিনি বলেন, তৎকালীন সরকার জনগণের মতামত উপেক্ষা করে জীববৈচিত্র্য ও সম্ভাব্য মানবিক বিপর্যয়ের বিষয়গুলো বিবেচনায় না এনে ভারতকে ফারাক্কা বাঁধ পরীক্ষামূলকভাবে চালুর অনুমতি দেয়।

মির্জা ফখরুল আরও বলেন, মওলানা ভাসানী দূরদর্শী নেতৃত্ব দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে ফারাক্কার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিলেন। ওই কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি গুরুত্ব পায়।

ফারাক্কা দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও কনভেনশন উপেক্ষা করে ভারত অভিন্ন নদীগুলোতে একের পর এক বাঁধ নির্মাণ করছে। এতে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।

তিনি দাবি করেন, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে মরুকরণের লক্ষণ দেখা দিচ্ছে।

মির্জা ফখরুল বলেন, ন্যায্য পানির হিস্যা আদায়ের সংগ্রামে ১৬ মে ১৯৭৬ সালের ঐতিহাসিক লংমার্চ আজও জনগণকে অধিকার আদায়ে অনুপ্রাণিত করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট